1 Answers
দৃশ্যকল্প- ১ এর কাহিনীতে সম্রাট কণিষ্কের কীর্তিকলাপ প্রকাশ পেয়েছে।
কুষাণ বংশের শ্রেষ্ঠ নৃপতি এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট কণিষ্ক। তিনি অত্যন্ত গুণী ও বিদ্বান ছিলেন। তিনি বৌদ্ধধর্মের প্রবল অনুরাগী ছিলেন। বৌদ্ধধর্ম গ্রহণ করার পরে রাজা বৌদ্ধধর্মের প্রসারে অনেক স্তূপ ও চৈত্য নির্মাণ করেন। বৌদ্ধধর্ম প্রচারে জন্য তিনি চীন ও মধ্য এশিয়ায় ধর্মপ্রচারক প্রেরণ করেন। রাজ্যের বিভিন্ন স্থানে তিনি শিলালিপিতে বুদ্ধের উপদেশ লিখে রাখতেন। এভাবে রাজা কণিষ্ক বৌদ্ধধর্মের প্রচার ও প্রসারে কাজ করেন।
দৃশ্যকল্প-১-এ সম্রাট, বিমলেন্দু অত্যন্ত গুণী ও বিদ্বান ব্যক্তি ছিলেন। তার রাজ্যের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন দিয়ে বুদ্ধের উপদেশ প্রচার করেন। এখানে মূলত বিমলেন্দুর মাধ্যমে সম্রাট কণিষ্কের কীর্তিকলাপই প্রকাশিত হয়েছে।