1 Answers
সমাজস্বীকৃতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও নারী, তাদের সন্তান, পিতামাতা এবং অন্যান্য ঘনিষ্ঠ পরিজন নিয়ে গঠিত সংগঠনকে পরিবার বলে।
আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত মা-বাবা, ভাই-বোন ছাড়াও দাদা- দাদি, চাচা-চাচি একটি বড় পরিবারে বা পাশাপাশি বাস করে। আবার শুধু স্বামী-স্ত্রীর ছোট পরিবারও আছে যাতে শুধু তাদের অবিবাহিত সন্তানরা থাকে। মার্কিন সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে, 'পরিবার হলো ক্ষুদ্র ও স্থায়ী বর্গ, যার উদ্দেশ্য সন্তান-সন্ততির জন্মদান ও লালন পালন করা'।
5 views
Answered