1 Answers
মা-বাবার পাশাপাশি ভাই-বোনের মধ্যে ভালো সম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন।
ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক শিশুর আত্মধারণাকে বিকশিত করে। তারা তাকে যেভাবে মূল্যায়ন করে অর্থাৎ ভালো বা মন্দ বলে, নিজের প্রতি শিশুটির সে ধারণাই প্রতিষ্ঠিত হয়। বড় ভাই-বোনকে অনুসরণ করে ছোটরা ভালো বা খারাপ আচরণ শেখে।
শাওন ও রুমি মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক শাওনের আত্মধারণাকে বিকশিত করবে। রুমি তার ভাইকে স্নেহ করে, যে কোনো জিনিস ভাগাভাগি করে নেয়। তারা পরস্পরকে সাহায্য করে, একসাথে মিলেমিশে থাকে। রুমির সান্নিধ্যে শাওন নিরাপত্তা পায়, এর ফলে সে ভবিষ্যতে সমাজের অন্যান্য ব্যক্তির সাথে সহজে মিশতে পারবে। তাই বলা যায়, শাওনের আত্মধারণা বিকাশে সহায়তা করবে তাদের ভাই- বোনের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক।