উদ্দীপকের সম্পদের সংরক্ষণ করা দেশের প্রত্যেক নাগরিকের অন্যতম দায়িত্ব- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে যে সম্পদ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাতে জাতীয় সম্পদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কারণ উদ্দীপকে বড় বড় বনাঞ্চল সংরক্ষণের কথা উল্লেখ আছে, যা জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত এবং এ সম্পদ সংরক্ষণ করা দেশের প্রত্যেক নাগরিকের অন্যতম দায়িত্ব।
একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ' একত্রে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেসব সম্পদের মালিক সেগুলো এবং 'রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায়। রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন (গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান) ও কলকারখানা, সংস্থা ও প্রতিষ্ঠান, অফিস ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সম্পদ, ভূমি ও ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরভাগের সম্পদ (যেমা- বনাঞ্চল, নদীনালা, জলাশয়, খনিজ সম্পদ ইত্যাদি) এসবই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী। জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকেরই বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে দায়িত্ব পালন করা আবশ্যক। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সকলকে সচেতন ও সচেষ্ট থাকতে হবে। নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা নিতে হবে।