1 Answers
উদ্দীপকে উল্লেখিত জনাব মিরাজের প্রতিষ্ঠান তথা আইনসভা আইনের প্রধান উৎস।
আধুনিককালে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো আইনসভা। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এটি জনগণের প্রতিনিধিত্ব করে। জনমতের ভিত্তিতে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন এবং পুরাতন আইন সংশোধন ও বাতিল করে। এক্ষেত্রে আইনসভার সদস্যগণ সরাসরি ভূমিকা রাখেন।
উদ্দীপকে উল্লেখিত জনাব মিরাজ আইন তৈরির ক্ষেত্রে সরাসরি ভোট দেন অর্থাৎ তিনি আইনসভার একজন সদস্য। তার প্রতিষ্ঠান তথা আইনসভা সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব রিয়াজের রায়কে প্রচলিত আইনে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ বিচারকের রায় আইনসভার মাধ্যমেই আইনে পরিণত হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্তমানে আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে নতুন আইন প্রণয়ন এবং পুরাতন আইন সংশোধন ও বাতিল করে। বিচারকের রায়কে আইনে পরিণত করাও আইনসভার কাজ। কাজেই আধুনিককালে আইনসভা আইনের প্রধান উৎস হিসেবে বিবেচিত।