1 Answers

সাধারণত শিশুর জন্মের পর থেকে দু'সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলা হয়।

লাবণীর বোনের শিশুটিও নবজাতক। নতুন শিশুর জন্য প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা উচিত নয়। কারণ উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যায় শিশুরা অতি দ্রুত বাড়ে। তাছাড়া লাবণীর মা জানেন যে নতুন শিশু আত্মীয়-স্বজনের কাছ থেকে অনেক উপহার পায়। এসব উপহারের মধ্যে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলোই প্রাধান্য পায়। লাবণীর বোনের ছেলেটি সদ্যজাত শিশু। লাবণীর মা তার নাতির জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে হাসপাতালে গেল। তার উপযুক্ত দ্রব্যাদি হলো-

১ . শিশুকে জড়ানোর জন্য নরম পাতলা সুতির কাপড়। নরম সুতি কাপড়ের জামা ও ন্যাপকিন।

২. নরম তোয়ালে। মুখ মোছার জন্য অথবা শিশুর পায়খানার পর মোছানোর জন্য পাতলা নরম কাপড়।

৩. কাপড় রাখার ঝুড়ি বা ড্রয়ার।

৪. গামলা, মগ, বেবি সোপ, বেবি ওয়েল এবং কাপড় জীবাণুমুক্ত করার জন্য ডেটল বা স্যাভলন।

4 views

Related Questions