1 Answers
আকমল সাহেব ডিহাইড্রেশন প্রক্রিয়ায় তার চাষকৃত সবজি সংরক্ষণ করেছিলেন। নিচের ছকে তার চাষকৃত বিভিন্ন সবজির জন্য এর উপযুক্ত অবস্থা দেখানো হলো—
সবজি | প্রস্তুত প্রক্রিয়া | ড্রাইং তাপমাত্রা (°সে.) | শুকানোর সময় (ঘণ্টা) |
বাঁধা কপি | স্টিম অথবা ফুটন্ত পানিতে ৫-১০ মিনিট সিদ্ধ করার সময় প্রতি কেজি সবজির সাথে ৫ গ্রাম করে পটাশিয়াম মেটাবাইসালফাইট (KMS) মিশ্রিত করতে হবে। | ৬০-৬৬ | ১১-১৫ |
গাজর ও আলু | ফুটন্ত পানিতে ৬-৮ মিনিট ধরে সিদ্ধ করার সময় প্রতি কেজি গাজরের সাথে ৫ গ্রাম করে পটাশিয়াম মেটাবাইসালফাইট যোগ করতে হবে। | ৬০-৬৮ | ১৩-১৫ (গাজর) ৭-৯ (আলু) |
উপরিউক্ত পদ্ধতিতে ডিহাইড্রেশন প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে দীর্ঘদিন তা ব্যবহার উপযোগী রাখা যায়।
5 views
Answered