1 Answers
সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়াটির অভাবে উদ্দীপকের শিশুটির স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। এই প্রক্রিয়া ব্যক্তিকে তার সামাজিক জগতে অনুপ্রবেশ করায়, তাকে সমাজের নানা ধরনের কাজকর্মে অংশগ্রহণকারী সভ্য হিসেবে গড়ে তোলে এবং সমাজের আদর্শ ও মূল্যবোধ গ্রহণে তাকে প্রবৃত্ত করায়। ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সমাজে প্রচলিত প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচরণ তথা সমগ্র সমাজের সাথে সঙ্গতি সাধনের উপায় ও ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং এর মাধ্যমেই সে সমাজব্যবস্থার সাথে সামঞ্জস্য সাধনে সক্ষম হয়।
উদ্দীপকে দেখা যায়, জন্মের পর শিশুটিকে তার বোবা মা একটি আলাদা ঘরে দীর্ঘ দুই বছর লালন-পালন করতে বাধ্য হন। ঐ শিশুটি অন্য কোনো মানুষের সংস্পর্শে আসেনি। শিশুটির মা শিশুর সঙ্গে নিজের বাকশক্তি ব্যবহার করে কোনো ভাব বিনিময় করতে পারেননি। ছয় বছর পর শিশুটিকে তার মাসহ উদ্ধার করা হলে দেখা গেল, শিশুটি কথা বলতে শেখেনি, লোকজন দেখে অস্বাভাবিক প্রতিক্রিয়া জ্ঞাপন করে এবং শিশুটির আচরণ ও বুদ্ধিমত্তা ছয় মাসের শিশুর মতো মনে হচ্ছিল। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মূলত সামাজিকীকরণ প্রক্রিয়াটির অভাবই শিশুটির এমন অস্বাভাবিক আচরণের কারণ।