1 Answers

উদ্দীপকে উপাধ্যক্ষের সংবর্ধনার সিদ্ধান্তের প্রক্রিয়াটি সব সাহাবি (রা)-এর ইজমার অনুরূপ। আর এ ধরনের ঐকমত্য যেকোনো বিষয়ে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সব সিদ্ধান্ত গ্রহণকারী ঐকমত্যে পৌঁছাতে পারেন, তবে সে সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক ফলপ্রসূ হয়। এ কারণে ইসলামে ইজমার ক্ষেত্রে সবার ঐকমত্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপকে এ ধরনের ইজমার প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের উপাধ্যক্ষের সংবর্ধনা প্রদানের তারিখ নির্ধারনে সবার ঐক্যমত্য হয়। এ ঐকমত্যের গুরুত্ব অনেক বেশি। কেননা হকুম অনুসারে সব সাহাবির ঐকমত্যের ভিত্তিতে যে ইজমা সংঘটিত হয়, তা সবচেয়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী। এ ধরনের ইজমা প্রথম শ্রেণির ইজমা। সবার একমত হওয়ার মধ্য দিয়ে মূলত সমস্যাধীন বিষয়ে সব বিভ্রান্তি দূরীভূত হয়। এ নিয়ে পরবর্তীতে আর কোনো প্রশ্ন করার সুযোগ যেমন থাকে না। তেমনি কোনোরূপ দ্বন্দ্ব- সংঘাতেরও আশঙ্কা থাকে না। এ ধরনের ইজমার মধ্য দিয়ে মূলত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ইসলামের দৃষ্টিতে এ ধরনের ইজমা অবশ্যই মানতে হবে এবং কেউ এটি অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। এ পরিপ্রেক্ষিতে উদ্দীপকে সবার ঐকমত্যের ভিত্তিতে আলোচ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনও বিশেষ তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে উক্ত অনুষ্ঠানটি সফলতার সাথে সুসম্পন্ন করা সহজ হবে।

পরিশেষে বলা যায়, আমাদের জীবনের সবক্ষেত্রে একতা ও ঐকমত্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের উচিত ইজমার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা।

5 views

Related Questions