1 Answers

শফিউল ওয়েবসাইট বা ইন্টারনেট থেকে সহজে কৃষি সমস্যার সমাধান পেতে পারেন। কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যে কেউ ঘরে বসে, ফসলের জমিতে বসে অথবা যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষিবিষয়ক তথ্য-উপাত্ত, টেকসই প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। ইন্টারনেট ব্যবহার করে কৃষি ফসলের উৎপাদন প্রযুক্তি, প্রযুক্তি ব্যবহারের সুফল, গবেষণালব্ধ ফলাফল, ব্যবহার কৌশল, কৃষি সমস্যা ও তার সমাধান পাওয়া যেতে পারে। দেশের কৃষকরা ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র থেকে কৃষি তথ্য পায়। ইন্টারনেট ব্রাউজ করে সহজেই ওয়েবসাইট থেকে কৃষির বিভিন্ন তথ্য ও সমস্যার সমাধান পাওয়া যায়। যার যে বিষয়ে তথ্য দরকার সেই বিষয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ইন্টারনেটের মাধ্যমে। যেমন- কোনো কৃষক তার জমিতে ফসল চাষে কতটুকু সার লাগবে তা জানার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করবে। এতে কম সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি ব্যবস্থার সাথে পরিচিত হওয়া যায়। কৃষকরা এসব জ্ঞান বাস্তবে কাজে লাগাতে পারে। এভাবে অতি দ্রুত ও সহজে ঘরে বসেই শফিউল ইন্টারনেটের মাধ্যমে তার সমস্যার সমাধান করে।

5 views

Related Questions