1 Answers

উদ্দীপকের উল্লিখিত মৌসুম হলো রবি মৌসুম। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বা শীত মৌসুম বলা যায়। রবি মৌসুমে ফসল উৎপাদনে সেচের প্রয়োজনীয়তা নিম্নে আলোচনা করা হলো-

i. মৌসুমি জলবায়ুজনিত কারণে আমাদের দেশে শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে অথবা হলেও পরিমাণে খুবই কম। তাই রবি মৌসুমে ফসল উৎপাদনে সেচের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 

ii. এ সময় পানির অভাবে বিপুল পরিমাণ চাষ উপযোগী উর্বর জমি অনাবাদী থেকে যায়। তাই পানি সেচ অবশ্যই প্রয়োজনীয়। 

iii. রবি মৌসুমে আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগমুক্ত থাকে। তাই ফসল উৎপাদনের জন্য রবি মৌসুম যথেষ্ট উপযোগী। সে কারণে পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

iv. আমাদের রবি শস্য যেমন-গম, সরিষা, ডাল ইত্যাদি গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য পানি সেচ বেশি প্রয়োজন। 

V. রবি মৌসুমে পানি সেচ প্রদান নিশ্চিত করতে পারলে আমাদের দেশে বহু প্রকার রবিশস্য উৎপাদন করা সম্ভব হবে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। 

vi. রবি মৌসুমে এদেশে মাত্র ১৮ ভাগ জমি চাষের আওতায় আনা যায়। অথচ পানি সেচের ব্যবস্থা করতে পারলে শতকরা ৮০ ভাগ জমিই চাষযোগ্য হয়ে উঠবে।

সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে, রবি মৌসুমে ফসল উৎপাদনে পানি সেচের প্রয়োজনীয়তা অপরিসীম।

4 views

Related Questions