1 Answers

উদ্দীপকে অপূর্বের কর্মকান্ড আমাদের সমাজ জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। অপূর্বের কাছ থেকে আমরা বিপদে ধৈর্যধারণের শিক্ষা পাই। মানুষের জীবন ফুলশয্যা নয়। যেকোনো সময় যেকোনো বিপদ আসতে পারে। আর সে বিপদে ধৈর্য না হারিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এছাড়া ঈশ্বর তাঁর ভক্তকে বিপদে ফেলে ধৈর্যের পরীক্ষা নেন। অপূর্ব তার স্ত্রীকে উদ্ধার করে সৎসাহসিকতার পরিচয় দিয়েছে। জীবনের ঝুঁকি আছে জেনেও সে সন্ত্রাসীদের আস্তানায় যেতে দ্বিধা করে নি। অন্যায়, অবিচার সে মুখ বুঝে সহ্য করে নি। অপূর্বের মতো আমাদের বিপদে দুর্বলের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। পাশাপাশি অপূর্ব স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে সে স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব-কর্তব্যবোধ ও ভালোবাসা থাকে তার পরিচয় দেয়। নারীরা আমাদের সমাজে দুর্বল এবং অবহেলিত। পুরুষ শাসিত সমাজে তারা নানাভাবে নির্যাতিত। অপূর্বের মতো সমাজের সকল পুরুষের উচিত নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিপদে তাদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

6 views

Related Questions