1 Answers
যে ব্যক্তি ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রাখে অর্থাৎ ঈশ্বর আছেন বিশ্বাস করে, তিনি কখনও অনিষ্ট কর্মে লিপ্ত হতে পারেন না। উদ্দীপকে দেখতে পাই, মিন্ময় এক মনীষীর কাছ থেকে ঈশ্বরজ্ঞান লাভ করে। এর ফলে সমাজের অন্যায় এবং অপকর্মের স্থানগুলো সঠিকভাবে চিহ্নিত করতে সমর্থ্য হয়। মিন্ময় সমাজের অন্যায় এবং অপকর্ম দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি মিন্ময় তার ধারণ করা ঈশ্বরজ্ঞান সমাজের মাঝে ছড়িয়ে দেয়। আমরা জানি যে, মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। কেউ না দেখলেও তারা কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। কারণ স্বয়ং ঈশ্বর তাকে দেখছেন। তিনি সর্বাবস্থার সব স্থানে বিরাজমান। এর ফলে সমাজের অন্যায় দূরিভূত হয়ে সমাজে শান্তি ফিরে আসবে। মানুষের মধ্যে অনিষ্টের মানসিকতা দূর হবে এবং ঈশ্বরের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে।