1 Answers

উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো আলু।
বাংলাদেশে ভাতের পর ২য় প্রধান খাদ্য ও খাদ্যশক্তির উৎস হলো আলু।
ধান ও গমের পরিবর্তে শর্করাসমৃদ্ধ আলু চাষ করে খাদ্য ঘাটতি পূরণ করা যায়। এক্ষেত্রে খাদ্য আমদানিতে বৈদেশিক মুদ্রা বাঁচানো যায়। আমাদের দেশে এমন অনেক পতিত জমি রয়েছে যা ধান, গম চাষের উপযোগী নয়। এসব জমিতে সহজে ও অল্প খরচে আলু চাষ করা যায়।
প্রকৃত বীজের মাধ্যমে বংশবিস্তার অনেক সময়সাপেক্ষ, যা জনসংখ্যাবহুল দেশের জন্য হতাশাব্যঞ্জক। তাছাড়া প্রকৃত বীজের মাধ্যমে উৎপাদিত ফসলে মাতৃগুণাগুণ বজায় থাকে না। এক্ষেত্রে আলু বীজের মাধ্যমে বংশবিস্তার করা অনেকটা সহজ, সময়ও কম লাগে। আস্ত আলু বীজ বপনের পর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কাও কম থাকে। এতে উৎপাদনের ঝুঁকি ও খরচ হ্রাস পায়। এছাড়া বর্তমানে আলুর প্রক্রিয়াজাতকৃত খাবার যেমন- চিপস, ফ্রেঞ্চফ্রাই ইত্যাদির ব্যাপক চাহিদা রয়েছে। এতে করে বেকার সমস্যারও সমাধান হচ্ছে।
অতএব বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আলু চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions