1 Answers
রিয়াশীষ পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের অধিবাসী।
মাটির গুণাগুণ, চাষির চাহিদা ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসল চাষ করা হয়।
রিয়াশীষের অঞ্চলের ৯০ শতাংশের বেশি ভূমি উঁচু। ফল বাগানের জন্য নির্বাচিত জমি অবশ্যই উঁচু হতে হবে যেন বন্যার পানি না উঠে। কারণ অধিকাংশ ফল গাছ দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। ফল বাগানের জন্য নির্বাচিত জমির মাটি অবশ্যই গভীর হতে হবে। কারণ বৃক্ষ জাতীয় ফল গাছের শিকড় মাটির খুব গভীরে প্রবেশ করে খাদ্য উপাদান ও পানি সংগ্রহ করে থাকে। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি দোআঁশ। অধিকাংশ ফল গাছ বেলে দোআঁশ ও দোআঁশ প্রকৃতির মাটিতে ভালো হয়। ফল চাষের মাটির পানি ধারণ ক্ষমতা ভালো থাকা উচিত। যা এ অঞ্চলের মাটির রয়েছে। পাহাড়ি অঞ্চলের মাটির অম্লমান মাত্রা ৫-৫.৭। ফল চাষের জন্য মাটির পিএইচ ৫.৫ - ৭.০ এর মধ্যে থাকা ভালো। অধিকাংশ ফল গাছ অম্লীয় মাটিই পছন্দ করে। আবার ঐ অঞ্চলের মানুষও ফল চাষের ব্যাপারে আগ্রহী।
উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রিয়াশীষের অঞ্চলে ফল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।