1 Answers

সবজি চাষের মাটির বৈশিষ্ট্য উদ্দীপকের ডাল ফসলের মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে।
সব ধরনের শাকসবজিই উঁচু, সুনিষ্কাশিত দোআঁশ, বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। অপরদিকে উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মে যা সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আবার সবজি চাষের জন্য মাটির pH মাত্রা ৬-৭ বা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয়। অপরদিকে ডাল চাষের জন্য নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটি হলে ভালো হয় যা সবজি চাষের মাটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সবজি চাষের জন্য শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত প্রয়োজন যা ডাল ফসলের জন্যও দরকার।
তাই বলা যায়, সবজি চাষের মাটির বৈশিষ্ট্য ডাল চাষের মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions