1 Answers

উদ্দীপকে পদোন্নতির ক্ষেত্রে মি. ইসলামের জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান পদ্ধতি যথার্থ হয়েছে।

প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে থেকে ব্যক্তির চাকরিকাল এবং যোগ্যতা উভয় বিষয় বিবেচনায় নিয়ে পদোন্নতি প্রদানকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।

উদ্দীপকে মি. ইসলাম তার প্রতিষ্ঠানে পদোন্নতির একটা তালিকা প্রণয়ন করেছেন। এতে বেশকিছু জুনিয়র ও সিনিয়র এ তালিকায় রয়েছেন। উক্ত তালিকায় তিনি কর্মীদের বয়স ও যোগ্যতা উভয়কে পদোন্নতি প্রদান করেন যা যোগ্যতা ও জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতির মধ্যে পড়ে। অধিকাংশ প্রতিষ্ঠান পদোন্নতি দেওয়ার সময় একই কর্মীর কর্মদক্ষতা ও মেধা এবং চাকরির জ্যেষ্ঠতা বিবেচনা করে। ফলে কর্মীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য ও গঠনমূলক মনোভাব সৃষ্টি হয়। এতে কর্মিগণ ও প্রতিষ্ঠান উপকৃত হয় এবং কর্মের অনুকূল পরিবেশ বিরাজ করে, যা লক্ষ্যার্জনে সহায়ক হয়।

পরিশেষে বলা যায়, পদোন্নতির ভিত্তি হিসেবে একই সাথে যোগ্যতা ও জ্যেষ্ঠতার মূল্যায়ন অধিক যুক্তিযুক্ত এবং মানবিক। তদুপরি পদোন্নতি দেওয়ার সময় কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।

5 views

Related Questions