1 Answers

উদ্দীপকের রাঙ্গামাটি কোম্পানিটি শেয়ারহোল্ডারগণের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।

মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। মুনাফা সর্বাধিকরণ বলতে শেয়ার প্রতি আয় বৃদ্ধিকে বোঝায়। অন্যদিকে সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়।

উদ্দীপর্কের রাঙামাটি কোম্পানিটি মূলধন একাধিক খাতে বিনিয়োগ করেছে। যার ফলে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে। সম্প্রতি কোম্পানিটি বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাবে কোম্পানিটি শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির সম্পদ সর্বাধিকরণ হচ্ছে।

শেয়ারহোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ তখনই সম্ভব যখন বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পায় যা তার শেয়ারের বাজারমূল্য দ্বারা পরিমাপযোগ্য। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে শেয়ারমূল্যের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অর্থের সময়মূল্য, ঝুঁকি ইত্যাদি বিবেচনায় এটি অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। 

উদ্দীপকের রাঙ্গামাটি কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় শেয়ারহোল্ডারদের মূলধনী লাভও বাড়বে। সুতরাং উল্লিখিত সার্বিক বিষয় বিবেচনায় বলা যায়, রাঙ্গামাটি কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের প্রতিফলন ঘটায় নিঃসন্দেহে বলা যায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

5 views

Related Questions