1 Answers

 জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে আমি একমত। কারণ সুরমা কোম্পানি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে

সম্পদ সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য সর্বোচ্চকরণকেই বোঝায়। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্থের সময়মূল্য, ঝুঁকি এবং নগদ প্রবাহ বিবেচনা করে বিধায় অর্থায়নের মূল লক্ষ্য। সম্পদ সর্বাধিকরণ হয়ে থাকে।

উদ্দীপকের জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা। করছে। লক্ষণীয় যে, কোম্পানিটি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যান্ত শেয়ারপ্রতি লভ্যাংশ (Dividend Per Share -DPS) স্থির থাকলেও শেয়ারের বাজারমূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে

যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ ঐ প্রতিষ্ঠান শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব দেয়। আর শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের সম্পদের পরিমাণও বৃদ্ধি পায়। এ ধরনের একটি প্রতিষ্ঠান হলো সুরমা কোম্পানি যার শেয়ার ক্রয়ের জন্য জনাব আফজাল চিন্তা করছে

5 views

Related Questions