জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব আব্দুর রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের অবশ্যই দায়বদ্ধতা আছে এবং তা পালনে ব্যবসায়ীদের সর্বদা সচেষ্ট থাকা উচিত।
মানুষ সামাজিক জীব। একতাবদ্ধ হয়ে বসবাস করা মানুষের স্বভাবজাত ধর্ম। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, এলাকা, সরকার, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি উপাদানের সমষ্টিই সমাজ। সমাজের এসব পক্ষের প্রতি ব্যবসায়কে দায়িত্ব পালন করতে হয়। সমাজের বিভিন্ন অংশের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলা হয়।
এক সময় ছিল যখন ব্যবসায় নিছক মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুনাফার্জনের চেয়ে সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন ধারণার উন্নয়ন ঘটে। তাই আজ আর ব্যবসায় কেবল মুনাফা অর্জনের হাতিয়ার নয়। সমাজের বিভিন্ন অংশের প্রতি ব্যবসায় প্রচুর দায়িত্ব পালন করছে।
সমাজের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই ব্যবসায়কে নিজের কল্যাণসাধন করতে হয়। কেবল দায়িত্ব পালন নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম স্থায়িত্ব লাভ করতে পারে। উদ্দীপকে দেখা যায়, ব্যবসায়ীরা অনৈতিক কাজের সাথে জড়িত। কিন্তু সমাজের প্রতি তাদেরও দায়বদ্ধতা রয়েছে। সুতরাং বলা যায়, জনাব আব্দুর রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের অবশ্যই দায়বদ্ধতা আছে।