1 Answers

টাকা প্রাপ্তির ব্যাপারে সীমার বাবার শঙ্কা মোটেই যুক্তিসংগত নয়। মোবাইল ব্যাংকিং-এর অধিক নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের ব্যক্তিগত তথ্যাবলি ও ছবি কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকে। এর উদ্দেশ্য হচ্ছে, অন্য কোনো ব্যক্তি বা সংগঠন যেন কোনো প্রকার প্রতারণার আশ্রয় নিতে না পারে। এজন্য গ্রাহকদেরকে একটি গোপন PIN (Personal Identification Number) নম্বর দেওয়া হয় যাতে অন্য কেউ প্রতারণার আশ্রয় নিতে না পারে।

উদ্দীপকের সীমা একজন গার্মেন্টস কর্মী। তিনি প্রতিমাসে মজুরির একটা বড় অংশ বাবা-মার নিকট পাঠানোর ব্যবস্থা করেন। আগে তিনি ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাতেন। এতে তার সময় এবং শ্রম বেশি লাগত। সেই সাথে প্রচুর ঝামেলাও পোহাতে হতো। সম্প্রতি তার গ্রামে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় তিনি খুব সহজেই নিজের মোবাইল থেকে বা মোবাইলে লেনদেন সেবাদানকারী নিকটস্থ এজেন্ট থেকে টাকা পাঠাতে পারেন। কিন্তু এভাবে টাকা প্রাপ্তির ব্যাপারে সীমার বাবা সবসময় সন্দিহান ও শঙ্কিত থাকেন। কেননা তিনি মনে করেন এরূপ ব্যবস্থায় টাকা পাওয়া বা না পাওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো গোপনীয়তা অনুসরণ করা হয় না। তার এ শঙ্কা যুক্তিসঙ্গত নয়। কেননা এক্ষেত্রে ব্যক্তিগত PIN নম্বর ব্যবহার করা হয়। তাছাড়া প্রত্যেকের ব্যক্তিগত তথ্যাবলিও ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকে। মোবাইল ব্যাংকিং অত্যন্ত নিরাপদ একটি পদ্ধতি টাকা পাঠানোর জন্য। মোবাইল যদি হারিয়েও যায় তবুও অন্য কেউ টাকা তুলতে পারে না। এক্ষেত্রে গ্রাহককে একটি পিন নম্বর এবং চেক ডিজিট প্রদান করা হয়। মোবাইল নম্বর, পিন নম্বর এবং চেক ডিজিট তিনটির সমন্বয় ঘটলেই টাকা তোলা যাবে, যা অত্যন্ত নিরাপদ।

সুতরাং বলা যায়, মোবাইল ব্যাংকিং অত্যন্ত নিরাপদ একটি পদ্ধতি। তাই টাকা প্রাপ্তির ব্যাপারে সীমার বাবার শঙ্কা যুক্তিসঙ্গত নয়।

4 views

Related Questions