1 Answers

উদ্দীপকে মি. সাদিক প্রথম প্রতিষ্ঠানটির যে উদ্দেশ্য চিন্তা করেছেন তা হলো জনকল্যাণ।

রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। সাধারণত দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, সম্পদের সুসমবণ্টন ও ব্যবহার নিশ্চিত করা, জনস্বার্থ রক্ষা করা, একচেটিয়া ব্যবসায় পরিহার ইত্যাদির নিমিত্তে রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করা হয়।

উদ্দীপকের মি. সাদিক ঢাকা শহরে আসার পর থেকেই রান্নায় পাইপের গ্যাস ব্যবহার করেন। ডাবল বার্নার চুলায় মাসিক বিল দিতে হয় মাত্র ৮০০ টাকা। তিনি দীর্ঘদিন ধরে একই বিল দিয়ে আসছেন। তিনি ভাবেন সব প্রতিষ্ঠানের পণ্য ও সেবার দাম উপর্যুপরি বাড়ে অথচ এ সরকারি প্রতিষ্ঠান নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য নিয়ে এ সেবা দিচ্ছে। এক্ষেত্রে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। সরকার এক্ষেত্রে মুনাফার চাইতে জনকল্যাণকে গুরুত্ব দেওয়ায় কমমূল্যে গৃহস্থালি, সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। তিনি মনে করেন তিতাস গ্যাস কোম্পানি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হতো তাহলে প্রতিবছর গ্যাসের দাম বৃদ্ধি করতো। কিন্তু তিতাস গ্যাসা কোম্পানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে জনগণের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তাই মি. সাদিক তিতাস গ্যাস কোম্পানির মূল উদ্দেশ্য জনকল্যাণের কথা চিন্তা করেছেন।

4 views

Related Questions