1 Answers
উদ্দীপকে প্রাতিষ্ঠানিক উন্নতি লাভে মি. রঞ্জিতের কর্মীসংস্থানের ভূমিকা অপরিসীম।
কর্মীসংস্থান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ও অবিরাম কার্য প্রক্রিয়া। কোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে উপযুক্ত ও দক্ষ কর্মীবাহিনীর ওপর। উদ্দীপকের মি. রঞ্জিত একজন মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা। তিনি শূন্যপদের জন্য সংগৃহীত প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতা বাছাই করে উপযুক্ত কর্মী প্রতিষ্ঠানে নিয়োগ দেন এবং দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এর ফলে কর্মীদের কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পরবর্তীতে তিনি উপযুক্ত কর্মীকে উপযুক্ত দায়িত্ব অর্পণ করেন। ফলে প্রতিষ্ঠানের মানবসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এক্ষেত্রে মি. রঞ্জিত প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ডে সর্বোচ্চ ব্যক্তিগত ভূমিকা পালন করতে পারে এবং যোগ্য কর্মীকে কাজকর্মের উপযোগী করে গড়ে তোলা হয়। তার এ কাজের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনে সহায়ক হয় এবং প্রাতিষ্ঠানিক উন্নতি সম্ভব হয়।
তাই বলা যায়, মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে প্রাতিষ্ঠানিক উন্নতিতে মি. রঞ্জিতের ভূমিকা তাৎপর্যপূর্ণ।