উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের করণীয় সুপারিশ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম সাত এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপক মি. মাহবুব ও তার পাঁচ বন্ধু মিলে 'মাহী এন্ড উম্মি টেক্সটাইল' নামক একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেন। তাদের সুদক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ার দরুণ তারা ব্যবসায়ের সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় এজন্য তারা শেয়ার বিক্রয় করতে চায়। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য বা বিক্রয়যোগ্য নয়। তাই কোম্পানির ধরন পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। কারণ পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো যায়। আর এজন্যে সদস্য সংখ্যা নূন্যতম ৭ জনে রূপান্তর, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহসহ পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পদক্ষেপ নিতে হবে।
সুতরাং বলা যায়, অতিরিক্ত মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণ করতে উক্ত প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।