1 Answers
হ্যানিম্যান গার্মেন্টস এ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
যখন নেতা সকল ক্ষমতা তার নিজের হাতে রেখে কাজ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেই মুখ্য ভূমিকা রাখেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নেতার নিজস্ব মতের ওপর প্রতিষ্ঠিত। এরূপ নেতার মনোভাব প্রভুত্বমূলক ও একঘেয়ে হয়। এরূপ নেতৃত্বে ধমক ও শাস্তি দিয়ে স্বৈরতান্ত্রিক কায়দায় কাজ আদায় করা হয়। অর্থাৎ কাজ আদায় করতে গিয়ে নেতা শাস্তির ব্যবস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। নেতার ইচ্ছাই এখানে মুখ্য।
উদ্দীপকে হ্যানিম্যান গার্মেন্টস-এ প্রায় ১০০০ কর্মী কাজ করে। তাদের সর্বদা আদেশ দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। এতে প্রাথমিকভাবে কর্মীদের মধ্যে বাধ্যতা সৃষ্টি হলেও ধীরে ধীরে কোম্পানির উৎপাদনের মাত্রা ও মান ব্যাপকভাবে কমে যায়। ফলে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যস্বরূপ। তাই বলা যায়, উদ্দীপকে হ্যানিম্যান গার্মেন্টস স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দ্বারা পরিচারিত হচ্ছে।