1 Answers

SMC-এর পণ্য বাজারজাতকরণের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার যৌক্তিক।

যে ইলেকট্রনিক সংযোগ ব্যবস্থায় একই নেটওয়ার্কের অধীনে বিশ্বময় লক্ষ কোটি কম্পিউটার সংযুক্ত থাকে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্যের আদান-প্রদান করা যায়, তাকে ইন্টারনেট বলে। কার্যত ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ককে বোঝায় অর্থাৎ ইন্টারনেট ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কসমূহের সমন্বয়ে সৃষ্ট একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বিভিন্ন টেলিফোন লাইন, স্যাটেলাইট বা রেডিও সংযোগ দ্বারা সংযুক্ত।

উদ্দীপকে SMC একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যরক্ষাকারী বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা নিজেদের পণ্য নিজেরাই বাজারজাতকরণ করে। দেশের বড় বড় শহরগুলোতে তাদের একাধিক বিক্রয়কেন্দ্র রয়েছে। SMC কোম্পানি তাদের পণ্য বাজারজাতকরণের মাধ্যম হিসেবে দুরালাপনী, বেতার বা রেডিও, টেলিভিশন বা দূরদর্শন ব্যবহার করে থাকে। বর্তমান আধুনিক বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে 'পণ্যের দ্রুত বাজারজাতকরণের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নের জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ইন্টারনেট ব্যবহারের ফলে তথ্যের দ্রুত ও অধিক পরিমাণে তথ্য প্রেরণ, ব্যাপক প্রচার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বিশ্বময় কার্য পরিচালনা, তথ্যের সহজ সংরক্ষণ এবং দূরবর্তী গ্রাহকের সাথে যোগাযোগ করা সহজ হয়।

তাই বলা যায়, SMC-এর পণ্য বাজারজাতকরণে মোবাইলে যোগাযোগের অসুবিধা দূর করার জন্য পণ্য বাজারজাতকরণের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার যৌক্তিক। 

4 views

Related Questions