1 Answers
উদ্দীপকের রূপন গৃহীত কর্মসূচি ১২০০ একক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
উদ্দীপকের রূপন তার উৎপাদন ইউনিটের ত্রৈমাসিক টার্গেট ১০০০ একক নির্ধারণ করেন। তিনি প্রত্যহই শ্রমিক-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছিলেন। ভুল হলে তা শুধরানোর চেষ্টা করেছেন। তবুও নির্দিষ্ট সময় শেষে দেখা গেল, ৮০০ একক উৎপাদন হয়েছে। পর্যালোচনা করে দেখা গেল, সবকিছু অনুকূল থাকার পরও কিছু যন্ত্রপাতি বিকল হওয়ার ফলে যথেষ্ট শ্রমঘন্টার অপচয় হয়েছে। তাই পরবর্তী ১৫ দিনের মধ্যে মেশিন মেরামতের একটা বিশেষ কর্মসূচি নেওয়া হলো এবং পরবর্তী ত্রৈমাসিক উৎপাদন টার্গেট নির্ধারণ করা হলো ১২০০ একক।
সুতরাং বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানের যেকোনো কাজেরই সবকিছু অনুকূলে থাকলে এবং যন্ত্রপাতি সঠিকভাবে মেরামত করা হলে অবশ্যই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।