1 Answers

জনাব হিরণ তার পূর্বের নির্দেশনা থেকে সরে এসে পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেছেন যা অত্যন্ত যৌক্তিক হয়েছে।

অধস্তনদের সাথে পরামর্শ করে তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করার কৌশলকেই পরামর্শমূলক নির্দেশনা বলে। এতে অধস্তনরা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পায়।

জনাব হিরণ বিক্রয় বৃদ্ধিতে ২০% নির্দেশনা দিয়েছিলেন কিন্তু পরে তিনি বরিশাল বিভাগের কর্মীদের সাথে কথা বলে টার্গেট ১১% এ নির্ধারণ করেছেন। কারণ এক মাস তাদের পক্ষে ২০% বিক্রয় বৃদ্ধি করা সম্ভব নয়। উক্ত পরিস্থিতিতে জনাব হিরণের গৃহীত নির্দেশনা পদ্ধতির দ্বারা ঊর্ধ্বতন যেমনি উপকৃত হয় তেমনি পরামর্শ দেওয়ার সুযোগ পাওয়ায় অধস্তনরাও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন। এতে নির্দেশনার বিষয়বস্তুর মান বাড়ে এবং প্রতিষ্ঠান উত্তম শিল্পসম্পর্ক ও গণতান্ত্রিক ভাবধারা প্রতিষ্ঠিত হয়। সুতরাং জনাব হিরণের পূর্ববর্তী নির্দেশনা থেকে সরে এসে পরামর্শমূলক নির্দেশনা গ্রহণ করাই তাকে লক্ষ্যার্জনে সহায়তা করবে।

5 views

Related Questions