"উদ্দীপক ii ও 'পল্লিজননী' কবিতার পুত্রের পরিণতি ভিন্ন।”- মন্তব্যটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"উদ্দীপক ii ও 'পল্লিজননী' কবিতার পুত্রের পরিণতি ভিন্ন।"- মন্তব্যটি যথার্থ।
বাবা-মায়ের কাছে সন্তান অত্যন্ত আদরের ধন। মা-বাবার কাছে সন্তান পৃথিবীর যেকোনো মূল্যবান বস্তু অপেক্ষা অনেক বেশি মূল্যবান। সন্তানের মঙ্গলের জন্য মা-বারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন; সন্তানকে সবসময় সমস্ত অমঙ্গল থেকে আগলে রাখেন।
উদ্দীপক ii-এ পুত্রের জীবনের জন্য বাদশা বাবর আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি নিজের জীবনের বিনিময়ে তাঁর পুত্রের জীবন ফিরে পাওয়ার জন্য দয়াময় আল্লাহর কাছে দয়া ভিক্ষা করেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তাঁর পুত্র বেঁচে উঠবে। তাঁর মতো 'পল্লিজননী' কবিতাতেও দুঃখিনী মা সন্তানের রোগমুক্তির জন্য প্রার্থনা করেছে। মসজিদে মোমবাতি, দরগায় দান মেনেছে। কিন্তু অসুস্থ ছেলের সুস্থ হয়ে উঠবে তা সে নিশ্চিত করে বলতে পারেনি। পুত্রের শিয়রে নিবু নিবু প্রদীপ, হতুমের ডাক, চারদিকে অকল্যাণের সুর মায়ের কানে এসেছে। তাই রুগ্ন পরিবেশে মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে উঠেছে। আর এভাবে উদ্দীপক ii এবং 'পল্লিজননী' কবিতার পুত্রের পরিণতি ভিন্ন হয়ে উঠেছে।
'পল্লিজননী' কবিতায় মা অসুস্থ ছেলের পাশে বসে তার সুস্থতার জন্য প্রতীক্ষা করেছে। সন্তানের রোগমুক্তির জন্য প্রার্থনা করেছে। অসুস্থ সন্তানের জন্য তার উৎকণ্ঠার শেষ নেই। সে জানে না তার সন্তান সুস্থ হয়ে উঠবে কিনা। আর উদ্দীপক ii-এ বাবর তাঁর পুত্রের বেঁচে ওঠার ব্যাপারে নিশ্চয়তায় আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।