1 Answers
বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে- ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় যেমন দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। বেসরকারি মালিকানার পাশাপাশি অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণেও পরিচালিত হয়। তাই বলা যায়, বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান।
7 views
Answered