1 Answers
মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিব মহানবি (স.)-এর প্রতি অসংখ্য অনুগ্রহ দান করেছেন। তন্মধ্যে সূরা আদ-দুহায় তিনটি বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে একটি অনুগ্রহ হচ্ছে- পিতৃহীন অবস্থায় মহানবি (স.)-কে আশ্রয় দেওয়া। অর্থাৎ মহানবি (স.) পিতৃহীন অবস্থায় জন্মগ্রহণ করলে মহান আল্লাহ মহানবি (স.)-এর পিতামহ আব্দুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের অন্তরে মহানবি (স.)-এর ব্যাপারে অগাধ স্নেহ-মমতা সৃষ্টি করে দেন। তাদের আশ্রয়ে তিনি হিজরতের পূর্ববর্তী সময় পর্যন্ত মক্কায় বসবাস করেন।
4 views
Answered