1 Answers
হাদিস শরিফে বর্ণিত হয়েছে যে, একবার রাসুলুলাহ (স.) অসুস্থ থাকার কারণে দু-তিন রাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এসময় জিবরাইল (আ.) আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাঁর নিকট ওহি নিয়ে আগমন করেননি। এতে মক্কার কাফির-মুশরিকরা বলতে লাগল যে, মুহাম্মদ (স.)-কে তাঁর প্রতিপালক পরিত্যাগ করেছে এবং তাঁর প্রতি বিরূপ হয়েছে। কাফিরদের এসব কথায় ও ঠাট্টা-বিদ্রূপে মহানবি (স.) মর্মাহত হন। তখন আল্লাহ তায়ালা প্রিয়নবি (স.)-কে সান্ত্বনা প্রদান করে সূরা আদ-দুহা নাজিল করেন।
5 views
Answered