1 Answers

রেজোনা তার মুরগির খামারের জন্য সুষম রেশন তৈরি করেছিল। তিনি প্রথমে ভুট্টা ও খৈল গুঁড়া করে নিয়েছিল। তারপর এগুলো মেপে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখেছিল। এরপর ভুট্টার মিহি গুঁড়া, তার উপর শুঁটকি মাছের গুঁড়া, তার উপর খৈল ও সয়াবিন তেল ঢেলে ছিল। এভাবে সব উপকরণগুলো ঢালার পর একটি স্তূপ তৈরি হয়েছিল। এবার ঝিনুকের গুঁড়া, হাঁড়ের গুঁড়া ও লবণ স্তূপের উপর ছিটিয়ে দিয়েছিল। এর মধ্যে থেকে আধা কেজি খাদ্য নিয়ে তার মধ্যে ভিটামিন মিনারেল প্রিমিক্স উত্তমরূপে, মিশ্রিত করেছিল। এবার মিশ্রিত ভিটামিন মিনারেল প্রিমিক্স স্তূপের উপর ছিটিয়ে দিয়েছিল। এর পর স্তূপটির ভিতরে বার বার হাত ঢুকিয়ে দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছিল। মিশ্রিত বাদামি রঙের এই খাদ্য রেজোনা তার মুরগিকে দিয়েছিল।
উল্লিখিত উপায়ে রেজোনা তার মুরগির খামারের জন্য খাদ্য তৈরি করেছিল।

5 views

Related Questions