1 Answers

লাবণীর মায়ের ভাব বিনিময় কৌশলটি ইতিবাচক। 

শিশুর সাথে ভাব বিনিময় ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ হলে শিশুর বিকাশ সুষ্ঠু হয়। সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

শিশুর সাথে কথা বলতে গেলে একজন ভালো শ্রোতা হতে হয়। মা লাবণীর সাথে কথা বলার সময় গলার স্বর নমনীয় রাখেন, আস্তে আস্তে কথা বলেন। জোরে ও কর্কশভাবে কথা বলা এড়িয়ে চলেন। কারণ এতে শিশু ভয় পায়। কথা বলার সময় তিনি লাবণীর মনের ভাব বুঝতে চোখে চোখ রেখে বন্ধুর মতো কথা বলেন। তিনি একজন ভালো - শ্রোতার মতো লাবণীর কথা মনোযোগ দিয়ে শোনেন। কথার মাঝে বাধা না দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কথায় ভুল হলে তা সংশোধন করে দেন। 

অর্থাৎ বন্ধুর মতো করে লাবণীর মা তার সাথে ভাব বিনিময় করেন।

5 views

Related Questions