1 Answers

জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের স্বল্পতার দরুন হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন ব্যহত হচ্ছে। বৃষ্টিপাত কম হওয়ায় বা বৃষ্টিপাত দেরিতে হওয়ায় পোনা ছাড়তে দেরি হলেও পুকুর দ্রুত শুকিয়ে যাচ্ছে। ফলে চাষের সময় কমে যাচ্ছে। এভাবে মাছ চাষ ব্যহত হচ্ছে।
এছাড়া তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি ঢুকে পড়ছে মূল ভূখণ্ডের দিকে। এতে করে উপকূলীয় এলাকায় স্বাদুপানির মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র কমে যাচ্ছে।

6 views

Related Questions