1 Answers

উদ্দীপকে মকবুল ও তার ভাতিজা কারেন্ট জাল দিয়ে বিল থেকে মাছ ধরে সরকার কর্তৃক বিধিবদ্ধ আইন অমান্য করেছে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী চৈত্র মাসের মাঝামাঝি হতে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত শোল, টাকি, মাগুর, শিং, কৈ ইত্যাদি মাছের পোনা বা মাছ ধরা বা ধ্বংস করা যাবে না। মাছ ধরার ক্ষেত্রে ৪.৫ সেন্টিমিটার বা তদপেক্ষা কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁসবিশিষ্ট ফাঁসজাল (প্রচলিত নাম- কারেন্ট জাল) ব্যবহারও নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের শাস্তির বিধান নিম্নরূপ:
(i) প্রথমবার আইন ভঙ্গকারীর শাস্তি হবে কমপক্ষে ১ মাস হতে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ ১০০০/- টাকা জরিমানা।
(ii) পরবর্তীতে প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ ২০০০/- টাকা জরিমানা।
অর্থাৎ মকবুল ও তার ভাতিজার প্রথমবার আইন ভঙ্গের জন্য উপরিউল্লিখিত (i) নং শাস্তি হতে পারে।

4 views

Related Questions