1 Answers

করিম সাহেবের নতুন দোকান খোলার সিদ্ধান্তটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।

ব্যবসায় পরিচালনায় ভালো-মন্দ বিবেচনা করে সঠিকটি বেছে নেওয়া হলো ব্যবসায় নৈতিকতা। সততা বজায় রাখা, ক্রেতাদের সাথে প্রতারণা না করা, ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা প্রভৃতি হলো ব্যবসায় নৈতিকতার উদাহরণ। নৈতিকতা মেনে ব্যবসায় করলে মুনাফার পাশাপাশি সুনামও বাড়ে।

উদ্দীপকের রাসেল সাহেব মুদি দোকানের মালিক। তিনি ক্রেতাদের ঠকান। তাই কয়েকজন ক্রেতা অন্য গ্রাম থেকে পণ্য কিনে আনে। করিম সাহেব বিষয়টি খেয়াল করে ঐ গ্রামে নতুন একটি মুদির দোকান দেন। তিনি ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য বিক্রি করবেন। এতে ক্রেতারা আর ঠকবে না। আর মানসম্মত পণ্য পাওয়ায় তারা অন্য গ্রামে না গিয়ে করিম সাহেবের কাছ থেকেই পণ্য কিনবে। ফলে তার ব্যবসায়ে বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, করিম সাহেবের নতুন দোকান প্রতিষ্ঠার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।

5 views

Related Questions