1 Answers

মিসেস আলেয়ার কাছে কেউ গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস চাইলে তিনি তা থাকা সত্বেও দিতে অস্বীকার করেন। তার এরূপ কর্মকান্ড কাফির ও মুনাফিকদের মত। যা সুরা আল মাউনে বর্ণিত হয়েছে। সূরা আল মাউনের ৭ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা কাফির ও মুনাফিকদের এরূপ বৈশিষ্ট্যই তুলে ধরেছেন। তাহলো- গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাট বস্তু কেউ চাইলে তা থাকা সত্ত্বেও অন্যকে না দেওয়া।

মূলত কাফির ও মুনাফিকরা পরকালে জাহান্নামে অবস্থান করবে। কাফিরদের তুলনায় মুনাফিকদের অবস্থা হবে আরও খারাপ। কারণ আল্লাহ বলেছেন, “মুনাফিকরা জাহান্নামের অতলতলে অবস্থান করবে।” তাই প্রত্যেক মুমিনের উচিত কাফির ও মুনাফিকদের এসব আচরণ ও বৈশিষ্ট্য হতে বেঁচে থাকা। মিসেস আলেয়া যদি পবিত্র কুরআনের এ নির্দেশ জানা থাকার পরও উক্ত আচরণ করেন, তাহলে তিনি অবশ্য নিফাকি করেছেন। এজন্য তাকে তাওবা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে' ভবিষ্যতে তিনি এমনটি আর করবেন না। তাওবা না করলে তিনি মুনাফিকদের মধ্যে শামিল থাকবেন এবং সে অবস্থায় মৃত্যু হলে জাহান্নামের যন্ত্রনাদায়ক আগুনে প্রজ্বলিত হবেন।

আমরা আশা করি মিসেস আলেয়া তাওবার মাধ্যমে নিজেকে শুধরে নেবেন।

6 views

Related Questions