1 Answers

রাবেয়া বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উপকৃত হলো । 

বাংলাদেশের গ্রামাঞ্চলের ভূমিহীন পরিবার ও দরিদ্র মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে, গ্রামীণ ব্যাংক তার অন্যতম। গ্রাম্য টাউট, মহাজন এবং সুদখোরদের হাত থেকে রক্ষা করে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ- সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য।

সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থা হিসেবে গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম হচ্ছে দরিদ্র নারী ও পুরুষদের কৃষি, ব্যবসায় বাণিজ্য, পশুপালন, গ্রামীণ যানবাহন, গ্রামীণ ক্ষুদ্র শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য চাষ প্রভৃতি উপার্জনমূলক প্রকল্পে ঋণ প্রদান করা। রাবেয়া একজন দরিদ্র নারী এবং সে গ্রামীণ ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। কেননা সে শহরে দোকান দিয়ে তার তৈরিকৃত হস্তশিল্প বিক্রি করতে আগ্রহী হলেও তার কাছে অর্থ না থাকায় সে চিন্তায় পড়ে যায়। পরবর্তী সময়ে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে উপকৃত হয় যা গ্রামীণ ব্যাংকের দরিদ্র নারীদের ঋণদানের কার্যক্রমকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, রাবেয়া গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উপকৃত হলো।

5 views

Related Questions