1 Answers
এনায়েতপুর গ্রামের কৃষকরা সমবায় গঠনের মাধ্যমে তাদের কৃষির উন্নয়ন ঘটায়।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষির উন্নয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের সমগ্র অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। মোট জনসংখ্যার শতকরা ৪৬ ভাগেরও বেশি জনগণ প্রত্যক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত। কৃষির উন্নয়নের সাথে সাথে এদেশের মানুষের ভাগ্যও নির্ভরশীল। আর এসব কৃষকদের উন্নয়নের জন্য সমবায় সমিতি গঠন অপরিহার্য।
কৃষি সমবায় হচ্ছে একক ব্যবস্থাপনার অধীনে ব্যক্তিমালিকানা বিলুপ্ত না করে স্বেচ্ছায় কৃষকরা তাদের জমি একত্রিত করার মাধ্যমে যৌথভাবে চাষাবাদ করা। সম্পদ যৌথভাবে ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে জোরদার করা, লভ্যাংশ অংশীদারিত্বের ভিত্তিতে গ্রহণ করা এবং সেই সাথে সঞ্চয় গড়ে তোলা। রংপুরের এনায়েতপুর গ্রামের কৃষকরাও হায়দারের নেতৃত্বে সমবায় সমিতি গঠন করার ফলে আজ তারা সময়মতো পানি সেচ, কম দামে সার ও বীজ ক্রয়, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, জমির উর্বরতা রক্ষা ইত্যাদি সুবিধা ভোগ করছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সৃষ্টি করা সম্ভব হয়েছে। ফলে কৃষির উন্নয়ন ঘটেছে।
অতএব বলা যায়, কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম।