1 Answers
শল্যবিদ্যার ওপর রচিত অজিতের গ্রন্থটি শুধু তৎকালীন চিকিৎসাশাস্ত্রের ওপরই প্রভাব বিস্তার করে নি, বর্তমানের চিকিৎসা পদ্ধতি প্রসারে তাঁর অবদান অনেক। অজিত শল্যবিদ্যার ওপর যে অস্ত্রের বর্ণনা দিয়েছেন, পাশ্চাত্যে তার আধুনিকায়ন করা হয়েছে। অজিতের গ্রন্থ থেকে আমরা আয়ুর্বেদের উৎপত্তি, শল্যতন্ত্র, রসায়নতন্ত্র, পীড়া, ওষুধ, অস্থি চিকিৎসা, রোগের লক্ষণ, পথ্যাপথ্য ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে জানতে পারি। বর্তমানকালের চিকিৎসা পদ্ধতি মূলত এগুলোরই আধুনিকায়ন। গ্রন্থটি রচনা করে অজিত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেন। তাঁর এ গ্রন্থটির গুরুত্ব এতটাই যে শল্যবিদ্যার ওপর জ্ঞান অর্জন করতে চাইলে এ গ্রন্থটি তাকে অবশ্যই পড়তে হবে। এ গ্রন্থটি পরবর্তীতে আরবি ভাষায় অনূদিত হয় এবং এর মাধ্যমে ইউরোপে প্রচারিত হয়।