বন্ধু মলয়ের ধারণার আলোকে 'শ্রীবিষ্ণুর ছায়া' অজয়ের কর্মকান্ডের যথার্থতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
পরমেশ্বর শ্রীবিষ্ণুকে বলা হয় দশাবতার। তিনি বার বার পৃথিবীতে অবতীর্ণ হয়ে পৃথিবীকে ধ্বংসের হাত হতে রক্ষা করেছেন। শ্রীবিষ্ণু মৎস্য, কৃর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কিরুপে অবতরণ করে পৃথিবীকে বিপদের হাত হতে রক্ষা করেন। উদ্দীপকে অজয় ও শ্রীবিষ্ণুর মতো সমাজের নানা অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অজয় ছিল সত্যবাদী এবং পরোপকারী। বাবার অনেক সম্পদ থাকা সত্ত্বেও মনে কোনো অহংকার রাখেনি। অভাবীকে সাহায্য করাই ছিল তার ধর্ম। তাই তার বন্ধু মলয় তার গুণে মুগ্ধ হয় শ্রীবিষ্ণুর ছায়া আখ্যা দিয়েছে। ভগবান বিষ্ণু বামনরুপে অবতীর্ণ হয়ে রাজা বালির দর্পচূর্ণ করেন। নৃসিংহরূপে অবতীর্ণ হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন। ঠিক এমন সামঞ্জস্যতা খুঁজে পাই অজয়ের চরিত্রে। তাই তাকে শ্রীবিষ্ণুর ছায়া বলা হয়েছে।