1 Answers

শিশুর সুষ্ঠু বিকাশে পারিবারিক বন্ধন বিরাট ভূমিকা পালন করে। পারিবারিক বন্ধন বলতে মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে মত ও মনের মিলকে বোঝায়। যে পরিবারে সকলের মধ্যে মতের মিল থাকে সেখানে বন্ধনও অটুট থাকে। আর পরিবারকে কেন্দ্র করেই স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি ইত্যাদি মনোভাব গড়ে ওঠে।

কবির সাহেবের পরিবারের সবাই পারস্পরিক সৌহার্দ্যের সাথে একত্রে বাস করে। একটি শিশু পরিবার থেকেই স্নেহ, মায়া-মমতা, সহনশীলতাসহ সব ধরনের শিক্ষা লাভ করে থাকে। পরিবারের সদস্যদের প্রতি এই স্নেহ, ভালোবাসা, মায়া-মমতাই হলো পারিবারিক বন্ধন।

কবির সাহেব তার সন্তানদের সব সময় ভালো উপদেশ দেন। সন্তানদের তিনি বড়দের সম্মান করার ও তাদের প্রতি অনুগত থাকার শিক্ষা দেন। একই সাথে তিনি তাদের ছোটদের স্নেহ করতে শেখান। এভাবে তিনি তার পরিবারের ছোট বড় সকল সদস্যদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। অন্যদিকে তার পরিবারের সদস্যরা একে অপরকে সহযোগিতা করে। একে অন্যের বিপদে সাহায্য করে। এভাবে তাদের মধ্যে বিশ্বাস, আস্থা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। আর এভাবেই উপদেশগুলো কবির সাহেবের পারিবারিক বন্ধন অটুট রাখায় বিশেষ ভূমিকা রাখছে।

5 views

Related Questions