1 Answers

উদ্দীপকে কেয়ার ধারণার ক্ষেত্রে সম্ভাবনার আপেক্ষিক পৌনঃপুনিকতার পরিসংখ্যানভিত্তিক তত্ত্বের সূত্রটি প্রযোজ্য। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

এ তত্ত্ব অনুসারে সম্ভাবনা হলো আপেক্ষিক পৌনঃপুনিকতার পরিমাণ। আর এ তত্ত্ব পরিসংখ্যান গত অনুসন্ধান থেকে উদ্ভূত সম্ভাব্যতা বিচারের ক্ষেত্রে, যেমন- বাংলাদেশে কোনো অঞ্চলে শিক্ষিত নারীদের মধ্যে চাকরিজীবীর সংখ্যা কত, তা নির্ণয় করা প্রয়োজন। চাকরি করার মতো শিক্ষা রয়েছে, এমন ১০০০ শিক্ষিত নারীর ক্ষেত্রে পর্যবেক্ষণ করে দেখা গেল যে তাদের মধ্যে কেবল ২২৫ জন চাকরি করেন। তাহলে শিক্ষিত নারীদের মধ্যে চাকরিজীবীর হার হবে ×  =. 

অর্থাৎ শতকরা সম্ভাব্য হার হবে ২২.৫। তাহলে দেখা যাচ্ছে, এ তত্ত্ব অনুসারে সম্ভাব্যতা হলো কোনো শ্রেণির সভ্যদের মাঝে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের আপেক্ষিক পৌনঃপুনিকতা। সে অনুযায়ী দেখা যায়, এ তত্ত্বে সম্ভাব্যতাকে আপেক্ষিক বলেই গ্রহণ করা হয়।

তবে এখানে উল্লেখ্য, কেবল এ তত্ত্বেই সম্ভাব্যতাকে আপেক্ষিক বলে বিবেচনা করা হয় না। বরং পূর্বতঃসিদ্ধ বা গাণিতিক তত্ত্বেও সম্ভাব্যতাকে আপেক্ষিক বলে বিবেচনা করা হয়। কেননা গাণিতিক সম্ভাব্যতার তত্ত্ব অনুসারে কোনো ঘটনারই স্বতঃসম্ভাব্যতা নেই। অর্থাৎ কোনো ঘটনাই নিছক নিজের জাত্যর্থেই সম্ভাব্য হয় না। যে ব্যক্তি সম্ভাব্যতা নির্দেশ করেন, তার কাছে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতেই কোনো ঘটনার সম্ভাব্যতা নির্ণয় করা হয়।

5 views

Related Questions