1 Answers

দৃশ্যকল্প-২ -এর ঘটনাটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। এখানে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। নিচে এই অনুপপত্তি ব্যাখ্যা করা হলো-

আরোহ যুক্তিপদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো সার্বিককরণ করা। বস্তুত আরোহ অনুমানের আশ্রয়বাক্যের যে ব্যাপকতা তার অতিক্রম যথাযথভাবে অধিক ব্যাপকতায় উপনীত হলে তাকে বলা হয় সার্বিকীকরণ বা সামান্যীকরণ (Generalization)। অর্থাৎ বিশেষ বিশেষ বাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে কিংবা সার্বিক বাক্য থেকে অধিক সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়াই হলো আরোহের সার্বিককরণ প্রক্রিয়া।

কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ নীতির প্রয়োগ ছাড়াই আমরা প্রাত্যহিক, অবাধ এবং সরল অভিজ্ঞতার উপর নির্ভর করে কিছু থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। তবে এ শ্রেণির অনুমানের যথার্থ মূল্য ও গুরুত্ব নির্ভর করে সদর্থক দৃষ্টান্তের সংখ্যাধিক্য এবং অভিজ্ঞতার বিপুল বিস্তৃতির উপর। কাজেই অনুকূল দৃষ্টান্তের সংখ্যা যত বৃদ্ধি পায় এবং প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা যত কমে যাবে, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সার্বিককরণের নিশ্চয়তা ততই বৃদ্ধি পাবে। তবে অনেক সময় যথোপযুক্ত প্রমাণ ছাড়া এবং পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেক্ষেত্রে ভুলের আশঙ্কা থাকে। আর অপূর্ণ গণনামূলক আরোহ বা অবৈজ্ঞানিক আরোহের এরূপ ভ্রান্তিকেই অবৈধ সার্বিককরণ বা অবৈধ সামান্যীকরণ বলে। যেমন: ৫-৬টি লাল রংয়ের ফুল নিরীক্ষণ করে দেখি যে ফুলগুলো গন্ধহীন এবং এ থেকে যদি সিদ্ধান্ত নিই, 'সব লাল ফুল হয় গন্ধহীন'- তা অবৈধ সার্বিককরণ হবে।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের ঘটনাটিতে অবৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions