1 Answers
উদ্দীপকের রেজা সাহেব ও তার স্ত্রী এই সিদ্ধান্তকে যুক্তিসাম্যমূলক আরোহ বলা হবে। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-
যুক্তিসাম্যমূলক আরোহ অনুমান পদ্ধতিতে আমরা কোনো- একটি বিষয় সম্পর্কে কিছু প্রমাণ করার পর অনুরূপ সব বিষয়, সম্পর্কে ঐ একই প্রকার সিদ্ধান্ত গ্রহণ করি। যুক্তিসাম্যমূলক, আরোহ পদ্ধতিকে গণিতশাস্ত্রে, বিশেষত জ্যামিতিশাস্ত্রে ব্যবহৃত বিশেষ এক ধরনের 'প্রমাণ পদ্ধতি' বলা চলে। সেজন্য, এই আরোহকে জ্যামিতিক যুক্তি বলেও অভিহিত করা হয়। এই অনুমান পদ্ধতিকে 'যুক্তিসাম্যমূলক' বলা হয় এ কারণে যে এক্ষেত্রে 'যুক্তির সাদৃশ্য' বা 'সমতা' হলো একটি বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক বাক্যে উপনীত হওয়ার প্রকৃত নির্ভরতা।' এ পদ্ধতিতে উপনীত সার্বিক সিদ্ধান্তটির ভিত্তি হলো প্রথম সিদ্ধান্তটি প্রতিষ্ঠার প্রমাণের উপর; মনে রাখতে হবে, কিছুতেই প্রথম সিদ্ধান্তটি নয়।
উদ্দীপকের রেজা সাহেব ও তার স্ত্রী তাদের জমিটি দেখে বুঝলেন জমিটি বর্গাকৃতির। কারণ উক্ত জমিটির সব বাহুই সমান ও কোণগুলো সমকোণ। জ্যামিতিতে ইতোপূর্বে প্রমাণিত, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। উক্ত 'যুক্তির সাদৃশ্য' বা 'সমতা' হলো রেজা সাহেবের ক্রয়কৃত জমিটি। তাই তাদের এ ধরনের সিদ্ধান্তটিকে যুক্তিসাম্যমূলক আরোহ বলা যায়।