1 Answers

সত্যতা কেবল বচন বা বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো উক্তি তথা বাক্য শুধুই সত্য বা মিথ্যা হতে পারে। যেমন- বরফ ঠান্ডা এই বাক্যটি সত্য। কেননা, এই বাক্যটি বাস্তবের সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে বৈধতা বিষয়টি যুক্তির আকার বা নিয়মাবলির সাথে সম্পৃক্ত। বৈধতার প্রকৃতি অনুযায়ী আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি চিন্তার নিয়ম-কানুন মোতাবেক নিঃসৃত হলেই যুক্তিটি বৈধ বলে গণ্য হয়। আর এটাই হলো সত্যতা ও বৈধতার মৌলিক পার্থক্য।

5 views

Related Questions