1 Answers

বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে। এ সকল সার মাটির জন্য উপকারি। মাটিস্থ ব্যাকটেরিয়ার কার্যকারিতায় জৈব পদার্থ পচে এ সার তৈরি হয়। এ সার প্রয়োগ করলে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ে, ফলে মাটির সংযুক্তি এবং ভৌত ও রাসায়নিক ধর্ম উন্নত হয়। এটি ধীরে পচে ও ধীর গতিতে পুষ্টি উপাদান সরবরাহ করে।

অন্যদিকে অজৈব সার বলতে শিল্প কারখানায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে রাসায়নিক সার তৈরি করা হয় তাকে বোঝায়। এটি খুব দ্রুত পুষ্টি উপাদান সরবরাহ করলেও মাটির জন্য এটি ক্ষতিকর। কারণ এটি বেশি ব্যবহার করলে মাটিতে বিষাক্ততা দেখা দেয়।

5 views

Related Questions