1 Answers
শেয়ার ঋণপত্র দুটি ভিন্ন শব্দ হলেও উভয়ে প্রায় একই উদ্দেশ্যে সৃষ্টি। উভয়ই কোম্পানি সংগঠন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে থাকে। তবে উদ্দেশ্য এক হলেও গঠন ও নীতিগত দিক থেকে উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন-
শেয়ার কোম্পানির মূলধনের অংশ। পক্ষান্তরে, ঋণপত্র ব্যবসায়ের ঋণের অংশ। শেয়ার বিক্রয়লব্ধ অর্থ কোম্পানির নিজস্ব মূলধন। পক্ষান্তরে, ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ কোম্পানির ঋণকৃত মূলধন। শেয়ার মালিকগণ কোম্পানিতে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। পক্ষান্তরে, ঋণপত্রের মালিকগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই। শেয়ারহোল্ডাররা। কোম্পানির মালিক। পক্ষান্তরে, ঋণপত্রের গ্রহীতাগণ কোম্পানির পাওনাদার। শেয়ারমালিকগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। পক্ষান্তরে, ঋণপত্রের গ্রহীতাগণ কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে না। শেয়ারমালিক কোম্পানি থেকে লভ্যাংশ পায়। পক্ষান্তরে, ঋণপত্র গ্রহীতা কোম্পানি থেকে সুদ পেয়ে থাকে।