উদ্দীপকের সাঁওতালদেরকে কেন উপজাতি বলা হয়? উত্তরের স্বপক্ষে তোমার মত বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জাতি এবং উপজাতি পদ দুটির তাৎপর্য ব্যাপক। উদ্দীপকের তাৎপর্যের প্রেক্ষাপট থেকে উদ্দীপকের সাঁওতালদেরকে ক্ষুদ্রতম উপজাতি বলে চিহ্নিত করা যায়। যে শ্রেণির ব্যক্ত্যর্থ এতই কম যে, তাকে আর কোনো ক্ষুদ্রতম উপজাতিতে বিভক্ত করা যায় না, তাকে 'ক্ষুদ্রতম উপজাতি' বলে। যেমন- সাঁওতাল। উপজাতি শব্দটি বিশ্লেষণ করলে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। যথা:
১. কম ব্যক্ত্যর্থ সম্পন্ন পদটি উপজাতি।
২. জাতির ক্ষুদ্রতম শ্রেণির নাম উপজাতি।
৩. উপজাতি হচ্ছে পদের নিম্ন প্রক্রিয়া।
৪. ক্ষুদ্রতম উপজাতির চেয়ে ক্ষুদ্র হয় শুধু ব্যক্তি, কোনো শ্রেণি নয়।
৫. ক্ষুদ্রতম উপজাতি কখনো জাতিতে পরিণত হয় না।
উপর্যুক্ত বৈশিষ্টগুলো পর্যালোচনা করে বলতে পারি 'সাঁওতাল' একটি ক্ষুদ্রতম উপজাতির নাম। যদি বলা হয় "সব সাঁওতাল হয় বাঙালি" তবে সাঁওতাল শব্দটির বাঙালি পদের তুলনার কম ব্যক্ত্যর্থসম্পন্ন। বাঙালি জাতির ক্ষুদ্রতম পদ হলো সাঁওতাল। সুতরাং সার্বিক বিচারে সাঁওতালকে উপজাতির ক্ষুদ্রতম উপজাতি (Infima Species) বলা হয়। বস্তুত জাতি ও উপজাতি শ্রেণিবাচক পদ দুটি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। তবে দুটি শ্রেণিবাচক পদের মধ্যে একটি অপরটি অপেক্ষা বেশি ব্যাপক হলে এবং বেশি ব্যাপক পদটি কম ব্যাপক পদটিকে অন্তর্ভুক্ত করলে বেশি ব্যাপক পদটিকে কম ব্যাপক পদটির জাতি আর কম ব্যাপক পদটিকে বেশি ব্যাপক পদটির 'উপজাতি' বলে।